আমাদের সম্পর্কে
শাশ্বত ইসলাম শুধু আনুষ্ঠানিকতা সর্বস্ব কোন ধর্ম বা গণ্ডিবদ্ধ সীমিত পরিসরের কোন দিক- নির্দেশনার নাম নয়। বরং মানব জীবনের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের এক পূর্ণাঙ্গ হিদায়াত ও পথ নির্দেশনার নামই হলো ইসলাম। মানুষের জীবন পরিচালনায় সুখ-সমৃদ্ধি, শান্তি-নিরাপত্তা, কল্যাণ ও সফলতার প্রয়োজনীয় সকল জ্ঞানের অন্তর্ভুক্তিকরণ ইসলামের এক অনন্য বৈশিষ্ট্য। শুধু মুসলিম সমাজ নয়, বরং গোটা পৃথিবীতে সভ্যতা ও সুস্থ সংস্কৃতির বিকাশে, চারিত্রিক ও নৈতিক উৎকর্ষতা সাধনে ইসলামী জ্ঞানের বিভায় আলোকিত হওয়া এবং এর বিকিরণে উদ্ভাসিত হওয়া ব্যতিত বিকল্প কিছু নেই।
আর তাই মানব সভ্যতার এই ক্লান্তি লগ্নে, চারিত্রিক অবক্ষয় ও নৈতিকতার বিপর্যয়ের এই অন্তিম মুহুর্তে অপসাংস্কৃতি ও সভ্যতা বিবর্জিত ঘুণে ধরা সমাজকে আত্মিক পরিশুদ্ধতার মাধ্যমে মানবীয় উৎকর্ষতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চাই এমন কিছু নববী আদর্শে আদর্শবান রাহবার বা পথপ্রদর্শক তৈরি হোক, যারা শুধু স্বদেশ বা স্বজাতির মাঝে নয়; বরং গোটা বিশ্বময় ছড়িয়ে দিবে কুরআনী নূর, যাদের ক্ষাণিকটা সোহবত বা সংশ্রবে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ, পঙ্কিলতার সাগরে নিমজ্জিত লাখো কোটি পথহারা পথিক পাবে সিরাতে মুস্তাকীমের দিশা। সমাজ থেকে দূর হয়ে যাবে সকল প্রকার অমানিশা। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।
মুফতি এ.টি.এম কামাল হোসেন যুক্তিবাদী
প্রতিষ্ঠাতা ও পরিচালক
আমাদের লক্ষ্য:
আল্লাহভীরু, কর্তব্যপরায়ণ সেবক, সংস্কারক ও ওহীভিত্তিক আধুনিক জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে দৈহিক, মানসিক, বুদ্ধিভিত্তিক, সামাজিক, ধর্মীয় ও আধ্যাত্মিক গুণাবলীর বিকাশ সাধন করে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনই এ প্রতিষ্ঠান কায়েমের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

0 মন্তব্যসমূহ